বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান শ্রমজীবী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতার শ্রমিক -কর্মচারী পরিষদে যোগদান ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হ-ত্যা মামলায় তিনজনের মৃ/ত্যু:দ/ণ্ড মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিন্দুপাড়ায় নতুন সাঁকু নির্মাণে এলাকাবাসীর স্বস্তি

ফরিদপুরে অর্ধশত ঢাল পুড়িয়ে গ্রাম্য বিরোধের অবসান

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩.১২ পিএম
  • ১২২ Time View

ফরিদপুরে অর্ধশত ঢাল পুড়িয়ে গ্রাম্য বিরোধের অবসান
নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধের অবসান ঘটেছে এক সালিশ বৈঠকের মাধ্যমে। উপজেলার চার গ্রামের মধ্যে চলমান সংঘর্ষের মীমাংসা করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সালিশ বৈঠকে এ সমঝোতা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিরদি ইউপি চেয়ারম্যান খোকন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এক সালিশ বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না বলে অঙ্গীকার করে। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র-ঢাল, সড়কি, রামদা ও চাইনিজ কুড়াল স্বেচ্ছায় জমা দেন সংশ্লিষ্টরা। পরে উপস্থিত জনতার সামনে প্রায় অর্ধশতাধিক ঢাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় ওই এলাকার সাবেক মেম্বার বাবর আলী ও সাধু গ্রুপের সদস্যরা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিরোধ মীমাংসার ঘোষণা দেন।বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যের মধ্যস্থতায় এক সালিশ বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না বলে অঙ্গীকার করে। পরে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র-ঢাল, সড়কি, রামদা ও চাইনিজ কুড়াল স্বেচ্ছায় জমা দেন। পরে উপস্থিত জনতার সামনে প্রায় অর্ধশতাধিক ঢাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এর আগে গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে এবং এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION