মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ফরিদপুরে বিয়ে না দেওয়া ও হতাশা থেকে খুন- পুলিশ সুপার! ফরিদপুরে ট্রিপল মার্ডার: যৌথ অভিযানে আসামি গ্রেফতার ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বর হারানো, দুই কর্মকর্তা বদলি প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন মধুখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ লোডশেডিং লাঘবের জন্য আবেদন করলেন ছাত্র দল।

মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০.৫৯ এএম
  • ৮৭ Time View

মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ
মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। র‍্যালি শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও বিশিষ্ট রাজনীতিবিদ মালেক শিকদার। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিতে বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়া মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকরাও ব্যানারসহ র‍্যালিতে অংশগ্রহণ করেন। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা (মন্নু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম (আবুল), সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মনোজ সাহা, মোঃ নজরুল ইসলাম, অশোক পোদ্দার, মিহির কুমার বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও র‍্যালিতে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION