রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩.২৪ পিএম
  • ২৩৭ Time View

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম

ফরিদপুর জেলা প্রতিনিধি

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে দেশের সকল উপজেলার মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম।
এ উপলক্ষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী
তারেক রহমানের নিকট থেকে থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।
এ অর্জনে ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এবং জেলার সিভিল সার্জন মাহমুদুল হাসান তাঁর এই অসামান্য সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; বরং ফরিদপুর জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের স্বীকৃতি ফরিদপুর‌‌ বাসীর জন্য গর্বের বিষয় এবং স্বাস্থ্যখাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION