বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

মধুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কুরবানির গোশত বিতরণ

  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬, ১২.৫০ পিএম
  • ২৯৪ Time View

মধুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কুরবানির গোশত বিতরণ
মুফতি আব্দুর রহিম ফিরোজ”:মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বছর আস-সুন্নাহ ফাউন্ডেশন রেকর্ডসংখ্যক ৮৭৩টি স্পটে ১,৬৬৫টি গরু-ছাগল কুরবানির মাধ্যমে অসংখ্য দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে।
এরই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ২৩০টি পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
গোশত পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ। অনেকেই জানান, আর্থিক অসচ্ছলতার কারণে কুরবানি দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ তাদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এই ধরনের কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION