রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভু-য়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার ১ মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বাঁচতে চান নিবেদিতপ্রাণ সাংবাদিক, চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি আর্থিক সহায়তা কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে রতন সাইকেল স্টোরের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন ‌দুলু মারা গেছেন মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন নারী এমপি হেলেন জেরিন খান ফরিদপুরে মেহজাবিন আক্তারের ‌ নামাজে জানাজা কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি। ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভি-যান,প-চা মাংস বিক্রির অভি-যোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জ-রিমা-না

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠি

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬, ৭.৪২ পিএম
  • ১৪৭ Time View

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান ও সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৬টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

সভায় মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION