বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩.০২ পিএম
  • ৩৮৪ Time View

মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
আবিদুর রহমান নিপু ,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৮ জুন ২০২৬খ্রি.বৃহস্পতিবার :
ফরিদপুরের মধুখালীতে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী কেন্দ্রীয় ঈদগাহর সামনে ট্রাফিক পুলিশের নিয়মিত যান তল্লাশীতে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। মটরসাইকেলের অপর দুই অরোহী পালিয়ে যেতে সক্ষম হন।আটক ওই ব্যক্তি হলো ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।
১৮ জুন ২০২৬খ্রি. বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্য্য জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় নিয়মিত বিভিন্ন যানবাহন চেকের সময় তিনজন আরোহী সহ একটি মোটরসাইকেল কাজপত্র চেক করার সময় সাথে থাকা দুই আরোহী দৌড়ে পালিয়ে গেলে সন্দেহ বশত তল্লাশী করে রানা খান (২৬) এর কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মধুখালী থানায় গাঁজাসহ হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানা পুলিশের পরিদর্শক সুকদেব রায় জানান,বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুই কেজি গাঁজাসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এবিষয়ে একটি মাদক মামলা রুজু করা হবে। আইনী প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION