শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা

ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭.২৬ পিএম
  • ২৬৯ Time View

ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ফরিদপুর জেলার বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালিত হয়।
নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণে পুলিশ হেড কোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা), এসবি, ঢাকা মোহাম্মদ মোবারক হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ইয়াছির আরাফাত।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার জোরেই আপনারা পুলিশের গর্বিত সদস্য হবেন।”
এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ। এছাড়াও ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশে যোগ্য, মেধাবী ও শারীরিকভাবে সক্ষম প্রার্থী নির্বাচনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম কঠোর স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION