মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬, ৩.০৯ পিএম
  • ২৯১ Time View

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।আজ শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল কারিম মুন্সী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে। তিনি আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের সাবেক জামাতা ছিলেন। সম্প্রতি পারিবারিক কলহের জেরে তার সঙ্গে স্ত্রী’র বিবাহবিচ্ছেদ হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুল কারিম মাদকাসক্ত ছিলেন এবং কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। সংসারে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই একপর্যায়ে ঈদুল আজহার প্রায় সাত দিন আগে তার স্ত্রী একতরফাভাবে তাকে তালাক দেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার রাতে তিনি আলগাদিয়া গ্রামে এসে সাবেক শ্বশুর ওমর আলী শেখের টিনশেড বাড়ির সিঁড়িঘরের চালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION