বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬, ৪.১১ পিএম
  • ৮৭০ Time View

মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের হাজী বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুন রবিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বাড়ির মালিক মো. খাইরুল ইসলাম মোল্লা (৫৪), পিতা-মৃত হাজী সেকেন্দার আলী। ২২ জুন সোমবার
রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ঘরের দরজায় শব্দ শুনে তিনি ও তার স্ত্রী দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজার ভেঙে প্রবেশ করে।
এ সময় ডাকাতরা খাইরুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। একই সঙ্গে খাইরুল ইসলাম ও তার স্ত্রীকেও হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর তন্ময় মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION