বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরে

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২.৫৮ পিএম
  • ৭৩৪ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে এসে রহস্যজনকভাবে মারা গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক (ম্যানেজার)। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) সকালে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, উপজেলার আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক আলহাজ লোকমান হোসেনের বাসায় তার পরিচিত কয়েকজন বন্ধু ঢাকা থেকে বেড়াতে আসেন। সারাদিন ঘোরাঘুরি ও রাতে খাবার খাওয়া-দাওয়ার পর তারা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তাদের সঙ্গে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান আলীর ছেলে মো. রহমত আলী (৪৩) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত মো. রহমত আলী পল্লী সঞ্চয় ব্যাংকের নরসিংদী উপজেলার একটি শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION