মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয় মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন জমা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩.০৭ পিএম
  • ১৯৮ Time View

ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল লিমিটেড এর ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় চিনিকলের প্রধান ফটকে ফটক সভা,সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমৗ জনবল হতে স্থায়ীকরণ করে সমন্ময় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনে বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় একই সাথে মজুরী কমিশন ঘোষনার দাবী সহ চিনিশিল্পকে সরকারি নিয়ন্ত্রণে রেখেই চিনিকলগুলোকে আধুনিকীকরণ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল,ফটকসভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, সাবেক সাধারন সম্পাদক কাজল বসু, শ্রমজীবী ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক কামালউদ্দিন, দপ্তর সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সভাপতি মো.শাহিন মিয়া, সাবেক অর্থ সম্পাদক মো.মনিরুজ্জামান, সাবেক সদস্য আবুল কালাম আজাদ,মো. আরিফুল ইসলাম,মো.ফরিদ খান, গোলাম কিবরিয়া প্রমুখ। ফটক সভা- সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটক হতে মধুখালী থানা গেট হয়ে পুনরায় চিনিকলে ফিরে আসে। সভায় জানানো হয়- দাবীগুলো আদায়ে ২২ জুলাই বুধবার সকাল ৯ টায় বিক্ষোভ মিছিল, সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্ম বিরতি, ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টা হতে পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শণ কর্মসূচী পালিত হবে। সাবেক সদস্য মতিয়ার রহমান মিঞার সঞ্চলনায় কর্মসূচীতে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION