বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন,ও ‌‌ স্মারকলিপি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১২.২৯ পিএম
  • ২৪০ Time View

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন,ও ‌‌ স্মারকলিপি প্রদান

ফরিদপুর প্রতিনিধি:

মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকিরের ওপর নির্মম নির্যাতন করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা ইউসুফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময়
তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
এ সময় মানববন্ধনে ‌‌ বক্তব্য রাখেন ‌‌ প্রফেসর আবদুত তাওয়াব, এবি সিদ্দিকী মিতুল, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, প্রিন্স আলী , মৃধা প্রিন্স আলী ‌, মরহুমের ভাই মোহাম্মদ নাজমুল বেপারী ‌, মরহুমের স্ত্রী বেদানা বেগম ছেলে শাহাদাত হোসেন।
তারা ‌ অবিলম্বে এই হত্যাকাণ্ডের ‌ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর জেলা প্রশাসন ‌ পুলিশ প্রশাসন ‌বরাবরে স্মারকলিপি ‌ প্রদান করেন ‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION