রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ

মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭.৪০ পিএম
  • ২৪২ Time View

মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
রোববার (৩০ আগস্ট) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধুমতী নদী সংলগ্ন রাজধরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব পবিত্র কুমার দাস। তাঁর সঙ্গে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ শামীম পারভেজ।
গোপন সংবাদের ভিত্তিতে রাজধরপুর গ্রামের আকাশ শেখ, পিতা মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব প্রতীক দত্ত, আড়পাড়া ইউনিয়নের গ্রাম পুলিশবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মধুখালী উপজেলা শাখার সভাপতি জনাব ওমর ফারুক।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলেকট্রিক শক মেশিন ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION