শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে বিজেএসে বাজিমাত করলেন বালিয়াকান্দির দেবব্রত মধুখালী মহিলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে সংঘর্ষ: মাথায় আঘাত পেয়ে চাচার মৃত্যু এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ককে স্থায়ী বহিষ্কার মধুখালীতে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম: শতভাগ সঠিক তথ্যের কড়া নির্দেশ মধুখালীতে ফুটবল উন্মাদনায় ভাসল দর্শক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মেগা ম্যাচ ফরিদপুরে পল্লী বিদ্যুতের কঠোর অবস্থান, বিচ্ছিন্ন করা হলো আরও ৩ সংযোগ ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি

মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৩৫ পিএম
  • ৫৩০ Time View

মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়
মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী বাজারে শুক্রবার বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় খাবার হোটেল,মিষ্টির দোকানে নোংরা পরিবেশ ও অন্যান্য কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধুখালী বাজারের হোটেল ও মিষ্টির দোকানগুলোতে নোংরা পরিবেশ থাকার কারনে উপজেলা প্রশাসন শুক্রবার বেলা ১১ টার দিকে মধুখালী বাজারে ভ্রাম্যান আদালত পরিচালনা করেন। এ সময় মধুখালী বাজারের মহিদ হোসেনের মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী করায় ২০ হাজার টাকা,দিপিক কুমার এর মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী করার কারনে ১০ হাজার টাকা, মধুখালী কনফেকশনারী এর মালিক পরান সাহাকে খোলা অবস্থায় নোংরা পরিবেশে মিষ্টি রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম তানজির নাঈম,উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর ফয়েজ মোহাম্মদ ফিরোজ,মধুখালী থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান,মধুখালী পৌরসভার হিসাবরক্ষক মো. রাজিব হোসেন, কনজারভেঞ্জী মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION