রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টি২০ ম্যাচে ১ ইনিংসে ৩ সেঞ্চুরি বাখুন্ডা ব্রিজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধা নাছিমা বেগমের পাশে মানবতার হাত—প্রবাসী আলমগীর কবিরের উদ্যোগে পেলেন নতুন ঘর ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি: অভিযানে ২০ হাজার টাকা জরিমানা মধুখালীতে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত নগরকান্দায় ক্লুলেস হত্যা মামলার রহস্য খুঁজে পেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ভাগ্নে গ্রেপ্তার ফরিদপুরে যুবতী ধর্ষণ মামলায় প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করায় খুচরা ব্যবসায়ী কে জরিমানা ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছাত্রদল নেতা গ্রেপ্তার।

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৫.২৭ পিএম
  • ১৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক, নাটোর

নাটোরের লালপুরের ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছাত্রদল নেতা সুজনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজশাহীর বিনোদপুর থেকে তাকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিহত মোয়াজ্জেম হোসেন উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুর শুকুর মৃধার ছেলে। গ্রেপ্তারকৃত শাহিনুল ইসলাম সুজন লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের ছেলে।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিনুল ইসলাম সুজন রাজশাহীতে আত্মগোপনে রয়েছে। পরে লালপুর থানা পুলিশের একটি টিম রাজশাহীর বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত ২০০২ সালের ১ মার্চ মোয়াজ্জেম হোসেনকে কুপিয়ে হত্যা করে সুজনসহ আরও কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর শুকুর মৃধা বাদী হয়ে ২১ জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় পুলিশ ২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১৯ সালের ১১ এপ্রিল নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক সুজনসহ চারজনের মৃত্যুদণ্ডাদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের খালাস দেন। ঘটনার পর থেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সুজন পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION