শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে বিজেএসে বাজিমাত করলেন বালিয়াকান্দির দেবব্রত মধুখালী মহিলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে সংঘর্ষ: মাথায় আঘাত পেয়ে চাচার মৃত্যু এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ককে স্থায়ী বহিষ্কার মধুখালীতে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম: শতভাগ সঠিক তথ্যের কড়া নির্দেশ মধুখালীতে ফুটবল উন্মাদনায় ভাসল দর্শক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মেগা ম্যাচ ফরিদপুরে পল্লী বিদ্যুতের কঠোর অবস্থান, বিচ্ছিন্ন করা হলো আরও ৩ সংযোগ ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি

অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে বিজেএসে বাজিমাত করলেন বালিয়াকান্দির দেবব্রত

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫.২৫ পিএম
  • ২৩৭ Time View

অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে বিজেএসে বাজিমাত করলেন বালিয়াকান্দির দেবব্রত

নিজস্ব প্রতিনিধি
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এ সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কৃতি সন্তান দেবব্রত ভট্টাচার্য্য। তিনি ল’ ফোরাম, রাজবাড়ীর একজন গর্বিত সদস্য।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) প্রকাশিত ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে মোট ২০০ জনকে সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে স্থান করে নিয়েছেন দেবব্রত ভট্টাচার্য্য।
দেবব্রত ভট্টাচার্য্য রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আসছেন। তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

এরপর তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ১৮তম বিজেএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে প্রবেশের সুযোগ অর্জন করেছেন।

দেবব্রত ভট্টাচার্য্যের এ সাফল্যে বালিয়াকান্দিসহ রাজবাড়ী জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর পরিবার, স্বজন, শিক্ষকমণ্ডলী, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্যরা এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, দেবব্রত ভট্টাচার্য্যের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি বালিয়াকান্দি ও রাজবাড়ীর তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত। মেধা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনে তিনি বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এমন প্রত্যাশা তাঁদের।

তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সফল কর্মজীবন এবং বিচারিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION