বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা COP31 জলবায়ু সম্মেলন: তুরস্কে বাংলাদেশের প্রতিনিধি দলে যুক্ত হলেন আবুল বাশার খান মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর উদযাপন করল উপজেলা ও পৌর বিএনপি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬.২৩ পিএম
  • ১৪ Time View

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ড্রেন ও সড়ক মেরামতের কাজ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালগামী রোগী, তাঁদের স্বজন ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আর তাই দ্রুত মেরামত কাজ শেষ করার প্রত্যাশা করেছেন জনগণ।
আজ বুধবার
(১১ নভেম্বর) পশ্চিম খাবাসপুর এলাকায় হাসপাতালের সামনের সড়ক ও আশপাশের এলাকায় এ যানজট দেখা যায়। মেরামতকাজের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
ফলে সময়মতো হাসপাতালে পৌঁছাতে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের স্বজনরা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনের সড়কে এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
হাসপাতালে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, মেরামতকাজ দ্রুত শেষ করার পাশাপাশি কাজ চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন।
তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ও পরিকল্পিতভাবে সড়ক মেরামতকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION