শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয় মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন জমা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩.২৩ পিএম
  • ৫৬ Time View

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মধুখালী উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় বৃষ্টি উপেক্ষা করে মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার ও পাটবাজার প্রদক্ষিণ করে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদ হোসেন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোর্শেদ আবু নছর টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মহিম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্যসচিব মোঃ সাদ্দাম আরেফিন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION