শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী থেকে যাওয়ার পথে না ফেরার দেশে চলে গেলেন ২ বন্ধু মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ফরিদপুরে শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ফরিদপুরে বিসিবির কাউন্সিলর মনোনীত হলেন চৌধুরী ফারিয়ান ইউসুফ ফরিদপুরে শুরু হয়েছে ‌ নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বের খেলা ‌ ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, নতুন শনাক্ত ৪২ রোগী ফরিদপুরে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১ ধলতা বন্ধে মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনা কৃষকের মঝে স্বস্তি জামালপুর রেলওয়ে মাঠে ক্রিকেট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন স্বপ্ন রাইডার্স, পাংশা। ফরিদপুর সদর উপজেলায় বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মধুখালী থেকে যাওয়ার পথে না ফেরার দেশে চলে গেলেন ২ বন্ধু

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০.১৩ পিএম
  • ৩০০ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা থানাধীন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সং;ঘর্ষে দুই বন্ধু নিহ/ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ডাঙ্গী ইউনিয়নের নারাণখালী ব্রিজের পূর্ব পাশে এ দু*র্ঘ*টনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার নওয়াবাড়ি ঘোষকান্দি গ্রামের রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭)। তারা দুজনই বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মাসেতু ভ্রমণের উদ্দেশ্যে ফরিদপুরের মধুখালী থেকে একটি নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে রওনা দেন রাজন ও ইব্রাহিম। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারাণখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২৭-৬১০১) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সং-ঘর্ষ হয়।
সংঘ/র্ষে মোটরসাইকেল আ/রোহী রাজন ঘটনাস্থলেই নিহ/ত হন। গুরু*তর আ/হত অবস্থায় ইব্রাহিমকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনিও মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পরও ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION