মধুখালীতে মাদকের ছোবল থেকে তরুণদের রক্ষায় এনসিপি নেতার ফুটবল উপহার
নিজস্ব প্রতিবেদক:
মাদকের ভয়াবহ ছোবল থেকে আগামীর তরুণ প্রজন্মকে দূরে রেখে শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল উপহার দিয়েছেন মধুখালী উপজেলার জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র সিনিয়র যুগ্ন আহবায়ক,হাফেজ ইঞ্জিনিয়ার মো:রাকিবুল হাসান মিঠু
এ উপলক্ষে তিনি বলেন, বর্তমান তরুণ সমাজকে মাদকাসক্তির করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া চর্চা তরুণদের সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে পারলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।এ লক্ষ্যেই তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণ যুবসমাজকে মাঠমুখী করবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করবে।
Leave a Reply