মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল: গভীর শোক প্রকাশ খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮.০৮ পিএম
  • ১৯৭ Time View

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বুধবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বাজেটে সাধারণ মানুষের ওপর কর ও ঋণের বোঝা বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প-কারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তর, জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা উৎসব পালন, সীমান্ত হত্যা ও ‘পুশ ইন’, মার্কিন বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন এবং দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমিন, জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি কানাই লাল গাঙ্গুলী, সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তারা ‌ দ্রব্যমূলের উদ্যগতি ‌, সীমান্তে হত্যা ও ‘পুশ ইন’ বন্ধে সরকারকে ‌ কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়া ‌
, রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার বেসরকারিকরণ বন্ধ, চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিল, বন্যাদুর্গতদের জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে নেতারা শ্রমিক, কৃষক সহ সর্বস্তরের মানুষকে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে দাবিগুলোর সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION