মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ১৫৫ Time View

সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের

সালেহীন সোয়াদ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় চলতি মৌসুমে পাট চাষে দেখা দিয়েছে অনুকূল পরিবেশ ও আশাব্যঞ্জক ফলনের সম্ভাবনা। পর্যাপ্ত বৃষ্টি, সরকারি সহায়তা এবং বাজারে ভালো দামের কারণে কৃষকদের মাঝে তৈরি হয়েছে ‘সোনালী স্বপ্ন’।

চলতি মৌসুমে মধুখালীতে মোট ৮৬৫৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ৮৬৫০ হেক্টর। লক্ষমাত্রা পূরন হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়। উপজেলার রায়পুর, মেগচামী, কোরকদী, বাগাট, কামারখালী ও পৌর এলাকার কৃষিজমিতে পাটের চাষ বিস্তৃত হয়েছে।

কামারখালী ইউনিয়ের সালামতপুর গ্রামের কৃষক মিল্টন জানান, মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের গাছ ভালোভাবে বেড়ে উঠেছে। তবে পাট জাগ দেওয়ার জায়গা সংকট এখনও বড় সমস্যা হয়ে আছে। ডোবা ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় একাধিকবার একই স্থানে পাট জাগ দিতে হচ্ছে, ফলে সময়মতো প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আশের গুণগত মানে প্রভাব পড়ছে।

অন্যদিকে, “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে পাট চাষের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

উপজেলার কোরকদী ইউনিয়নের পাচঁ কোরকদী গ্রামের কৃষক কার্তিক কুমার জানান, এবারের পাট গাছ ইতোমধ্যে ৪ থেকে ৬ ফুট পর্যন্ত বেড়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার পাটের ভালো ফলন এবং আশ থেকে সন্তোষজনক আয় পাওয়ার আশা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী বলেন, বৃষ্টিপাত অনুকূলে থাকায় পাটের আবাদ ভালো হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগ নিয়মিত তদারকি ও পরামর্শ দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ বছর কৃষকরা পাট ও পাটকাঠি থেকে ভালো মূল্য পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION