প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স খোঁজা, বিভিন্ন একাডেমির কোর্স তুলনা করা এবং সরাসরি পছন্দের একাডেমিতে ভর্তি হওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম অনলাইন কোর্স মার্কেটপ্লেস SkillShekhai.com। Lucid International Limited-এর উদ্যোগে নির্মিত এই প্ল্যাটফর্মটি দেশের বিভিন্ন স্বনামধন্য একাডেমির কোর্স এক জায়গায় এনে শিক্ষার্থীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
বর্তমানে প্ল্যাটফর্মটিতে ১০টিরও বেশি পার্টনার একাডেমির ১০০টির বেশি কোর্স যুক্ত হয়েছে। পাশাপাশি রয়েছে ১৫টির বেশি ক্যাটাগরি ও ৫০টির বেশি সাব-ক্যাটাগরি, যেখানে প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ব্যবসা, ভাষা শিক্ষা, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে কোর্স খুঁজে পাওয়া যাবে।
SkillShekhai.com-এর অন্যতম বৈশিষ্ট্য হলো একই বিষয়ের একাধিক কোর্স পাশাপাশি তুলনা করার সুবিধা। শিক্ষার্থীরা কোর্সের মূল্য, সিলেবাস, সময়কাল, সার্টিফিকেট, সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে দেখে নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক কোর্স নির্বাচন করতে পারবেন।
এছাড়াও প্ল্যাটফর্মে শুধুমাত্র যাচাইকৃত (Verified) একাডেমির কোর্স যুক্ত করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা আরও নির্ভরতার সঙ্গে ভর্তি হতে পারেন। একই সঙ্গে রয়েছে Authentic Review, Exclusive Discount, বিশেষ Promo Code এবং সরাসরি একাডেমিতে Enroll করার সুবিধা।
SkillShekhai.com-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO) Syfuzzaman Lavlu বলেন,
“বাংলাদেশে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার আগে বিভিন্ন একাডেমির কোর্স নিরপেক্ষভাবে তুলনা করার সুযোগ খুবই সীমিত। SkillShekhai সেই সমস্যার সমাধান করতে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো দেশের সবচেয়ে নির্ভরযোগ্য কোর্স ডিসকভারি ও কম্প্যারিজন প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে শিক্ষার্থীরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে।”
প্রতিষ্ঠানটির মতে, বর্তমানে দেশে অনলাইন শিক্ষা দ্রুত জনপ্রিয় হলেও অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন ওয়েবসাইট ঘুরে তথ্য সংগ্রহ করতে বাধ্য হন। SkillShekhai.com সেই প্রক্রিয়াকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে, যেখানে একই সঙ্গে কোর্স খোঁজা, তুলনা করা, রিভিউ দেখা এবং ভর্তি হওয়া সম্ভব।
ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম তুলনা, স্কলারশিপ তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) কোর্স রিকমেন্ডেশন, ক্যারিয়ার গাইডেন্স এবং মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে।
Leave a Reply