মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০৯ এএম
  • ১৬ Time View

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ৯৫৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। দুই হাসপাতালে মোট নতুন ভর্তি হয়েছে ৫১ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছে ৬২ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৯৯ জন রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, মঙ্গলবার ফরিদপুর জেলার ৩৯ জন এবং অন্যান্য জেলার ১২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION