শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আশাপুর সিনিয়র মাদ্রাসার উন্নয়ন করতে চাই”— আব্দুল আলীম মানিক শিক্ষা অনুরাগী ও প্রবীণ শিক্ষক গৌর চন্দ্র বাগচী পরলোকগমন করেছেন মধুমতীর ঢেউয়ে নৌকা বাইচের আনন্দ, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ডিসি ও এসপির মধুখালীতে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা

আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আশাপুর সিনিয়র মাদ্রাসার উন্নয়ন করতে চাই”— আব্দুল আলীম মানিক

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩.৫০ পিএম
  • ৩৬ Time View

আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আশাপুর সিনিয়র মাদ্রাসার উন্নয়ন করতে চাই”— আব্দুল আলীম মানিক

​নিজস্ব প্রতিনিধির পাঠানো প্রতিবেদন

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ঐতিহ্যবাহী আশাপুর সিনিয়র আলীম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে।
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি আব্দুল আলীম মানিক এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তিনি নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবেন।

​মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তানভীর আহমেদ শিমুল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপি সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকী, সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী, আশরাফ উদ্দিন মন্ডল মানিক, ও লিয়াকত আলী।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান সুমন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবু সায়েম, সহ-সাংস্কৃতিক সম্পাদক শিপন সরকার, এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

​এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন।
পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা।

উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব সাদ্দাম আরেফীন,
পৌর ছাত্র দলের আহবায়ক রজব ইসলাম।
গাজনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক বাবু শিবনাথ ভৌমিক, উপজেলা বিএনপির সদস্য মইনুল হাসান উজ্জ্বল, এবং গাজনা ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION