শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আশাপুর সিনিয়র মাদ্রাসার উন্নয়ন করতে চাই”— আব্দুল আলীম মানিক শিক্ষা অনুরাগী ও প্রবীণ শিক্ষক গৌর চন্দ্র বাগচী পরলোকগমন করেছেন মধুমতীর ঢেউয়ে নৌকা বাইচের আনন্দ, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ডিসি ও এসপির মধুখালীতে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা

মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭.৫৪ পিএম
  • ৩০ Time View

মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

মধুখালী উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে আলিম ও ফাজিল শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় প্রতিষ্ঠানের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি সোহানা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, বিদ্যুৎসাহী সদস্য কামাল উদ্দিন আহমেদ,
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক কাইয়ুম আহমেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ -সাংগঠনিক সম্পাদক আবু নাছের টিটু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, উপজেলা বিএনপির সদস্য নওশের আলী মাস্টার, কামালদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোকলেসুর রহমান, ইউপি সদস্য ইউনুস আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সেতুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION