শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৫.৩৬ পিএম
  • ৬২ Time View

মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪
নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আড়কান্দি এলাকায় এম রহমান ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মাগুরা থেকে আসা ‘কিং ফিশার’ নামের একটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিরা যাত্রী হিসেবে ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। পথে আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. রাব্বি (২১) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাবার নাম মো. বশারত মোল্লা। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকায়। রাব্বির এক চাচাতো ভাই জানান, রাব্বি ও তাঁর সঙ্গে থাকা অন্যরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির সভায় অংশ নিতে তাঁরা ফরিদপুরে এসেছিলেন। সভা শেষে মাগুরায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION