মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর উদযাপন করল উপজেলা ও পৌর বিএনপি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩.১৯ পিএম
  • ৫৬ Time View

মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

​নিজস্ব প্রতিনিধি -মফিজুর রহমান মুবিন

ফরিদপুরের মধুখালী উপজেলার মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

​১০ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২টায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুদক ফরিদপুরের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদবক), মধুখালী শাখার সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী এবং কমিটির সদস্য ও মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ কমিটির নাম ও আকর্ষণীয় দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, খাতা, স্কেল, ছাতা, পানির বোতল এবং টিফিন বক্স বিতরণ করা হয়।

​এর আগে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

​আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য হলো কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি করা এবং তাদের মাঝে সততা, নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION