মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয়
নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলা চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বিশাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর রোমাঞ্চকর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রবিবার বিকেল ৩টায় শুরু হওয়া এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় তুলে নিয়েছে শক্তিশালী মিষ্টি ব্যবসায়ী একাদশ।
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সিনিয়র সহ-সভাপতি কনক হাসান মাসুদ-এর সভাপতিত্বে এবং বাজার ব্যবসায়ী পরিষদের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইমাজুল বিশ্বাস ইমাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি ও আইনউদ্দীন কলেজের সাবেক ভিপি শাহিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মেহেদী হাসান, সাবেক সদস্য, সরকারি আইনুদ্দীন কলেজ (আকসু)
জাকির হোসেন, সভাপতি, নওপাড়া ইউনিয়ন বিএনপি
নূরনবী মিয়া, আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল, মধুখালী পৌর শাখা
মো. সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স সিরাজ প্রিন্টার্স, মধুখালী, ফরিদপুর
আবুল বাশার বাদশা, সভাপতি, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ
কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ
টুর্নামেন্টের এই পর্যায়ে মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দল— মোবাইল ব্যবসায়ী একাদশ বনাম মিষ্টি ব্যবসায়ী একাদশ। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের সাবলীল ও আক্রমণাত্মক ফুটবলে মাঠের দর্শকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই চলতে থাকে।
নির্ধারিত ও আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ১-০ গোলে শক্তিশালী মোবাইল ব্যবসায়ী একাদশকে পরাজিত করে জয় নিশ্চিত করে মিষ্টি ব্যবসায়ী একাদশ। এই জয়ের মাধ্যমে তারা টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল নিশ্চিত করে।
ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শকরা খেলোয়াড়দের চমৎকার পাস ও গোলের প্রচেষ্টায় মুহুর্মুহু তালি দিয়ে উৎসাহিত করেন।
Leave a Reply