রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ: পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক আটক স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি ফরিদপুর জেলা মহিলা দলের শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ জেলা প্রশাসন–ফরিদপুর পৌরসভা গোলশূন্য ড্র দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৬ পরিবারের কাছে হস্তান্তর ২৫,, উদ্ধারকাজ অব্যাহত ফরিদপুরে কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার, সবার পরিচয় শনাক্ত! মহান ২৫ মার্চ গণহত্যা স্মরণে ফরিদপুরে প্রদীপ প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠিত

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২.১৩ পিএম
  • ৪০ Time View

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ
ফরিদপুর জেলা প্রতিনিধি:

শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. ফারুকউজ্জামান মিয়া।
আজ
শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া জানান, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না।
তিনি বলেন, এখন থেকে নিজ এলাকার জনগণকে নিয়ে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।
উল্লেখ্য, মো. ফারুকউজ্জামান মিয়া বর্তমানে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION