সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

জামালপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.২৭ এএম
  • ৩৮৩ Time View

বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান
নিজস্ব প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে জামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জনাব খাইরুল ইসলামকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। ফলে তিনি ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার স্বাক্ষরিত এ আদেশ ০৫ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান এবং প্রশাসনিক কাজ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান দ্রুত সময়ের মধ্যে সেবার মান আরও উন্নত করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION