বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের সক্রিয় দালাল চক্রের ১৫ সদস্য গ্রেফতার ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮টি নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ জামালপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান ফরিদপুরে ১০০ টাকায় তিন পিস তরমুজ বিক্রি, ক্রেতাদের স্বস্তি ফরিদপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবারের কাছে ফিরল পথ হারানো শিশু রাজবাড়ীতে রিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো সাংবাদিক সোহেল মিয়ায় মায়ের ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা টি২০ ম্যাচে ১ ইনিংসে ৩ সেঞ্চুরি বাখুন্ডা ব্রিজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯.৩৬ পিএম
  • ৩৭ Time View

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় সড়ক দুর্ঘটনায় সাধনা সাহা (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে গোয়ালচামট এলাকার ১নং সড়কের সাহা পাড়া ডাউল পট্টির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাউল পট্টির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইঞ্জিনচালিত সিএনজি সাধনা সাহাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে আরেকটি সিএনজি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাধনা সাহা ওই এলাকার বিশিষ্ট ডাউল ব্যবসায়ী ভোলা সাহার স্ত্রী। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকাবাসী জানান, তিনি শান্ত ও পরোপকারী স্বভাবের মানুষ ছিলেন এবং এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল।
এ বিষয়ে স্থানীয় থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION