মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত আজ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা মধুখালীতে মাদকের ছোবল থেকে তরুণদের রক্ষায় এনসিপি নেতার ফুটবল উপহার সালথায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা প্রশাসন স্কুল পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম মধুখালীতে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট: জরিমানা, জব্দকৃত খাবার বিতরণ এতিমখানায় মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠি মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ধাক্কা, নারী নিহত

মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২.১১ এএম
  • ১৬৫ Time View

মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মফিজুর রহমান মুবিন, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উপলক্ষে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সার্জন ডা. মাহবুব আল করিমের সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা খান আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার সাইফুল করিমের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিনিয়ার রেজায়ে করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম, উইং কমান্ডার আব্দুল হাই, ডা. পলাশ বড়ুয়া, ডা. সাইদ সালেহ খান, ভিশন আই হাসপাতালের পরিচালক ডা. মাসুদুল হাসান ও ডা. আবিদ আকবর, ডা. জামসেদ ফরিদ, ডা. এম এ মোস্তফা হোসেন, ডা. সুদীপ্তা সরকার, মি. শরিফ হোসেন, মো. আতিকুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হাসপাতালের গেট দিয়ে প্রবেশ করা কোনো রোগী যেন টাকার অভাবে চিকিৎসা না পেয়ে ফিরে না যায়। প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে হবে।”
বক্তারা মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছরের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক ও মানবিক সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজনদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION