মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট

ফরিদপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শেষ হচ্ছে আজ

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫.১৪ পিএম
  • ৩৭৪ Time View

ফরিদপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শেষ হচ্ছে আজ
ফরিদপুর জেলা প্রতিনিধি

পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী মেলা আজ শুক্রবার শেষ হচ্ছে।
গত মঙ্গলবার শহরের অম্বিকা ময়দানে “হলিডে মার্কেট ফরিদপুর”-এর উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় মোট ৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
মেলা চলাকালে বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মেলায় আগত ক্রেতারা নির্ধারিত দামের মধ্যেই তাদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে বিক্রেতারা জানান, মেলায় তারা আশানুরূপ বেচাকেনা করতে পেরেছেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন থেকে আরও ভালো ব্যবসার সম্ভাবনা রয়েছে বলে তারা প্রত্যাশা করছেন।
এছাড়া ফরিদপুর ‌ বিভিন্ন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ‌ অংশগ্রহণে এ
মেলায় খাবারের স্টল, কাপড়ের স্টল, শোপিস, মাটির তৈরি সামগ্রী, ফুলের দোকান, প্লাস্টিকের বিভিন্ন পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় পণ্যের সমাহার ছিল। এসব স্টল দর্শনার্থীদের মাঝে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION