বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট মধুখালীতে শখের বসে বাগান করে সফল উদ্যোক্তা” সেনা সদস্য শাওন মধুখালী ও বোয়ালমারী থানাকে দুটি গাড়ি দিল পান্না গ্রুপ নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে অবৈধ ড্রেজার আটক, ৫ লক্ষ টাকা জরিমানা। ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার

মধুখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫.৫৫ পিএম
  • ১৪১ Time View

মধুখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালী( ফরিদপুর) প্রতিনিধি-
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,

বৃহস্পতিবার ২৩ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে, পুষ্টি প্রতিষ্ঠানও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। ডা. তানভীর আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.কবির সরদার, পৌর জামায়াতে ইসলামের সেক্রেটারি, মোঃ খলিলুর রহমান। উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের আহবায়ক নূরনবী মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক, উপজেলা কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় অনুষ্ঠানের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. কবির সরদার বলেন, আমাদের বাড়ির আঙ্গিনায় যে সকল দেশীয় ফল ও শাক সবজি জন্মে সেখান থেকে আমরা যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাদ্য পেতে পারি, তিনি দেশীয় ফলমূল শাকসবজির প্রতি গুরুত্ব প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, আমাদের উৎপাদিত দেশীয় শাকসবজি রান্নার ক্ষেত্রে সঠিক নিয়ম জানতে হবে, তিনি বলেন বিদেশি ফলমূলের থেকে আমরা অতি সহজেই দেশীয় প্রজাতির ফলমূল থেকে পুষ্টির সঠিক গুণগতমান পেতে পারি, তাছাড়া দেশীয় ফল মূল শাক-সবজি আমরা সহজেই পেতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION