ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ
সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদের হলরুমে এ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ অনুদান গ্রহীতারা।
অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা ও সাধারণ অনুদান ক্যাটাগরিতে মোট ৫১ জন অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ১ লাখ ৩২ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকার জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন উপহার হিসেবে প্রদান করা হয়।
Leave a Reply