বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি। ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভি-যান,প-চা মাংস বিক্রির অভি-যোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জ-রিমা-না মধুখালীতে হৃদয় দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে হলেন মোঃ জায়েদ ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার মধুখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি।

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪.২৫ পিএম
  • ২৯ Time View

কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: শরীফ মেহেদী হাসান।

রংপুরের তারাগঞ্জে কৃষিজমির বুক চিরে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব বন্ধে কঠোর অ্যাকশনে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।

পরিবেশ ও উর্বর কৃষিজমি রক্ষায় তাঁর এই সাহসী ও প্রশংসনীয় ভূমিকায় সোমবার (৬ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নে কৃষিজমির উর্বর মাটি কেটে সাবাড় করা হচ্ছিল। খবর পেয়েই বিকেল ৬টায় সেখানে ঝটিকা অভিযান চালান ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।

অভিযানকালে কৃষিজমির মাটি কাটার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর এলাকার মো. জোবায়দুল ইসলামকে (৩৯) ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডিত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

ইউএনও’র এমন তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, কৃষিজমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউএনও সাহেবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

মাটিখেকো চক্রের হাত থেকে এলাকা বাঁচাতে এমন অভিযান নিয়মিত হওয়া দরকার।

অভিযান শেষে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন বলেন, “কৃষিজমি আমাদের সম্পদ,

এটি ধ্বংস হতে দেওয়া যাবে না। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION