বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ফুটবল উন্মাদনায় ভাসল দর্শক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মেগা ম্যাচ ফরিদপুরে পল্লী বিদ্যুতের কঠোর অবস্থান, বিচ্ছিন্ন করা হলো আরও ৩ সংযোগ ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com

মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫.৫৬ পিএম
  • ১৮৬ Time View

মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
মধুখালী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লার অভিপ্রায় ও দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াত করে। যাতায়াতের সমস্যার কারণে অনেক সময় তাদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ব্যাহত হয়। বাইসাইকেল বিতরণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং তারা আরও নিয়মিতভাবে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।
তারা আরও বলেন, শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION