বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল: গভীর শোক প্রকাশ খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক

ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৪৬ পিএম
  • ২৯৮ Time View

ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ী ২নং উত্তর কালীবাড়ী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণালংকারসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার
(২০ সেপ্টেম্বর) ভোরে সদর হাসপাতালের পাশে অবস্থিত মন্দিরটিতে এ ঘটনা ঘটে। মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতয়ালী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরের কালীমাতাকে শয়ন দিয়ে লোহার দরজা, শাটার ও কাঠের দরজা এবং কেচি গেটে তালা লাগিয়ে চলে যান মন্দিরের সেবায়েত দেবী প্রসাদ চক্রবর্তী (পানু)। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে মন্দিরে পূজা করতে গিয়ে দেখা যায়, মন্দিরের সবগুলো তালা কাটা এবং দরজা খোলা।
পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায়, কষ্টিপাথরের কালীমূর্তি ও মূর্তির গায়ে থাকা আনুমানিক ৭-৮ ভরি স্বর্ণালংকার নেই। এছাড়া পিতলের ছোট ছোট বিষ্ণু, রাধাকৃষ্ণ, মনসা মূর্তি এবং মহাদেবের লিঙ্গের সঙ্গে থাকা আনুমানিক ৮-১০ ভরি ওজনের রূপার সাপসহ আরও কিছু সামগ্রী চুরি হয়েছে।
খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কালীমূর্তির সঙ্গে থাকা মহাদেবের অংশ এবং কষ্টিপাথরের কালীমাতার পায়ের পাতার অংশ পাওয়া যায়। তবে অন্যান্য চুরি যাওয়া সামগ্রীর সন্ধান পাওয়া যায়নি।
মন্দির কর্তৃপক্ষের ধারণা, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রোববার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা মন্দিরে প্রবেশ করে এসব সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে মন্দির কমিটির সদস্যদের অবহিত করে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এদিকে ঘটনার পর ‌ ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোঃ নিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার ‌ আজমির হোসেন ‌ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌ মাহমুদুল হাসান সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ‌ ঘটনাস্থলে পরিদর্শন করে। এ সংবাদ লেখা পর্যন্ত ‌ সিআইডির একটা টিম‌ ও তাদের কার্যক্রম পরিচালনা করছেন ‌।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION