শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১.২৮ পিএম
  • ৬২ Time View

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

রাজিব হোসেন , মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীর ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা “কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬” অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি *জনাব মাসুদুর রহমান*।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সুফিয়া মোতাহার কল্যাণ ট্রাস্টের পরিচালক মমিনুল ইসলাম, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল আকন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার *জনাব মোঃ রাশেদুল ইসলাম*।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার মৃধা শাহিনুজ্জামান, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্লা, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কাজী মতিউল ইসলাম মুরাদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাদিকুর রহমান, মৃধা নজরুল ইসলাম, মৃধা বাবলু, মোঃনাজিরুল ইসলাম নান্নু, মোঃমেজবা উদ্দিন, শাহরিয়ার হোসেন জুয়েল, ওমর ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই জাতির ভবিষ্যৎ। আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয়।”

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION