বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা শিক্ষার মান বাড়াতে হবে সবার আগে’: গোন্দারদিয়া প্রাথমিক বিদ্যালয় কমিটির প্রথম সভায় সভাপতি আক্তার হোসেন মুন্সির মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের ভুয়া পরিচয়ে টাকা দাবি, থানায় জিডি নগরকান্দায় বাস খাদে পড়ে দুর্ঘটনায় ১৫-২০ জন আহত নতুন দায়িত্ব পেলেন জাকির হোসেন: মধুখালী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনোনীত অন্ধকার দূর করে চরে শিক্ষার আলো: তিন দশকের নিবেদনে সম্মানিত উদ্যোক্তা-শিক্ষক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ১৮ পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির মানবিক সহায়তা ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২.৪৬ এএম
  • ১৭ Time View

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও অবস্থাপনার কারণে এক প্রসূতি মায়ের গর্ভে মারা গেল এক শিশু।

রবিবার ১ নভেম্বর মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কথিত কবিতা ক্লিনিকে সিজার করতে আসা এক মায়ের গর্ভেই ঐ শিশুর মৃত্যু হয়
সকাল সাতটার দিকে রাজবাড়ী জেলার কোলারহাট গ্রাম থেকে আরিফ পাটোয়ারীর স্ত্রী শান্তা বেগম সিজারের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়,
এরপর ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই ক্লিনিকের অদক্ষ নার্স ওই রোগীকে ইনজেকশন পুশিং করে, শুরুতে রোগীর অবস্থা ভালো থাকলেও ইনজেকশনের পর রোগীটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে,
বিকালে রোগীর সিজার এর আগে আল্ট্রাস্ন করালে পেটের ভিতরে বাচ্চা মারা গেছে বলে জানান।বিষয়টি জানাজানি হলে কিছুক্ষণের মধ্যেই ক্লিনিকের সামনে শত শত মানুষ উপস্থিত হয়, এবং উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।
এই ঘটনায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্লিনিকের অব্যবস্থাপনা, পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা, রেজিস্ট্রেশন ছাড়া ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই রোগীকে ইনজেকশন দেয়ার অপরাধে ১৯৮২ সালের মেডিকেল ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইনে কবিতা ক্লিনিক এর মালিক কবিতাকে এক মাসের শশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করেন, সাথে ক্লিনিক টি বন্ধের কার্যক্রমের ঘোষণা দেন, সেই সাথে সকল অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।
তিনি এই অবৈধ ক্লিনিকে ভর্তি সকল রোগীকে দ্রুত সরিয়ে সদর হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন।
শান্তা বেগম এর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION