ফরিদপুর ১ এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত
বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুর
আহ ২৫ মার্চ ২০২৬: আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ফায়ার সার্ভিসের পিছনে রেলগেট এলাকায় জমি-জমার বিরোধের জের ধরে ৭২ বছর বয়সী ডা. গোলাম কবির নিজের ৫২ বছর বয়সী ছোট ভাই মিন্টুকে পরপর কয়েক রাউন্ড গু লি করে হ ত্যা করেছেন। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় গোলাম কবিরের গাড়িও ভাঙচুর করে দেয় উত্তেজিত জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে ডা. গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পিছনে রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তিনি মিন্টুর ওপর গু# লি চালান। ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা গোলাম কবিরকে ধরে ফেলে গণধোলাই দেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে অভিযুক্তের গাড়িটিও ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে দেয়।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত মিন্টুর লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন।
এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ কতদিন ধরে চলছিল এবং এর পেছনে আর কোনো কারণ ছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
Leave a Reply