মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা

ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১.১৫ পিএম
  • ১৪১ Time View

ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলার আতাদী এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার রতন মুন্সী (৩৮) নামে ওই ব্যক্তি গ্রেফতার হন। অভিযানের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযানটি ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION