মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের কঠোর অবস্থান, বিচ্ছিন্ন করা হলো আরও ৩ সংযোগ ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নগরকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২.৪১ পিএম
  • ২০৩ Time View

নগরকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল
শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে নগরকান্দা থানাধীন বাবুর কাইচাইল এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি রেজাউল মাতুব্বর
(পিতা: মৃত সাহেদ আলী মাতুব্বর), গ্রাম- বাবুর কাইচাইল,
থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, ফরিদপুর জেলার নগরকান্দা থানার এফআইআর নং-০৯/১৯০, তারিখ ১১ আগস্ট ২০১৯; জি আর নং-১৯০/১৯ এর অধীন দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
সহকারী পুলিশ সুপার
(নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসূল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে
এসআই তারক বিশ্বাস, এএসআই মো. জাহাঙ্গীর আলম ও এএসআই মো. শরিফুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
নগরকান্দা থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION