সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১.৪১ পিএম
  • ১৯৮ Time View

ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ‌ ২০–২৫ জন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ২০–২৫ জন যাত্রী আহত হয়েছেন।
তবে দুর্ঘটনায় ‌ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে ‌।আজ
সোমবার সকাল আনুমানিক ৯‌টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কের বাবনা তলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহন (ঢাকা মেট্রো ব–১১–০১২২) বাবনা তলা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি নাম্বারবিহীন পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটি সড়কের পূর্বপাশের ঢালে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০–২৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনায় পিকআপে থাকা তরমুজের মালিক জাহাঙ্গীর মোল্লা (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ‌‌ অপর নিহত ব্যক্তি হচ্ছেন ‌ মোঃ আলমগীর ‌(৪২) বছর । এরমধ্যে ‌ মোঃ জাহাঙ্গীর মোল্লা ‌ ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকার মৃত সেকেন মোল্লার ছেলে। এছাড়া পিকআপের চালক আরিফ (৪০) গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে সাগর (১৯), ফজলুল হক (৬০), আশরাফ মোল্লা (৫৫), লোকমান (৫০), বিলকিস (৪০), মীর ফারুক (৫৫), মেহেদী হাসান (২৮), সাদিয়া (২১), বিশ্বনাথ (৫৫), রূপালী (৪৫), গোলাম মোস্তফা (৫৫), মনিরুজ্জামান (৪০) ও লাভলুসহ আরও কয়েকজন রয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে পিকআপটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয় এবং নিহত জাহাঙ্গীর মোল্লার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION