রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম ফরিদপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শেষ হচ্ছে আজ লক্ষ্মীপুর চরশাহী ইউনিয়ন যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় এগিয়ে খাইরুল বারি মিঠু ফরিদপুরে ‌জেলা সমাজকল্যাণ কমিটির সাধারণ অনুদান খাতে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত নগরকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মধুখালীতে বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ উল হোসেন (পলাশ) এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩.২৪ পিএম
  • ২৭ Time View

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম

ফরিদপুর জেলা প্রতিনিধি

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে দেশের সকল উপজেলার মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম।
এ উপলক্ষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী
তারেক রহমানের নিকট থেকে থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।
এ অর্জনে ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এবং জেলার সিভিল সার্জন মাহমুদুল হাসান তাঁর এই অসামান্য সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা জানান, এই স্বীকৃতি শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; বরং ফরিদপুর জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের স্বীকৃতি ফরিদপুর‌‌ বাসীর জন্য গর্বের বিষয় এবং স্বাস্থ্যখাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION