বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মসজিদের ভেতর মাদ্রাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড মধুখালীতে মন্দিরে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ মধুখালীতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত মধুখালী বাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ১১৩৬ ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান

মধুখালীতে মন্দিরে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২.০৮ পিএম
  • ১৮০ Time View

মধুখালীতে মন্দিরে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের শ্যামরায় বিগ্রহ মন্দিরে গ্রিলের হ্যাজবোল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় মন্দির থেকে রাধা-গোবিন্দের পিতলের মূর্তিসহ পূজার বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।
মন্দিরের পুরোহিত অনিল ঘোষাল জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি মন্দিরের তিনটি কক্ষে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, মন্দিরের যে কক্ষে মূর্তি ও অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা ছিল সেই কক্ষের গ্রিলের হ্যাজবোল ভাঙা এবং গ্রিল খোলা। পরে ভেতরে গিয়ে দেখা যায়, পিতলের রাধা-গোবিন্দের মূর্তি, পিতলের বড় ডেগ ২টি, বড় প্লেট ২টি, পূজার কাজে ব্যবহৃত কাঁসার কুশাকুশি ১টি, কাঁসার খাপড়িসহ পূজার বিভিন্ন ছোট ছোট পিতল ও কাঁসার সামগ্রী চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
ঘটনার খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন ও
মোঃ আব্দুল হালিম সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, রায়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মোঃ সিরাজ মিয়া উপস্থিত ছিলেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “শ্যামরায় বিগ্রহ মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION