সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

মধুখালীতে বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট: জরিমানা, জব্দকৃত খাবার বিতরণ এতিমখানায়

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬, ৭.৪৮ পিএম
  • ৫৫৬ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া এলাকায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বাল্যবিবাহের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয় এবং বিবাহ উপলক্ষে প্রস্তুত করা খাবার জব্দ করে স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

সোমবার (৮ জুন ২০২৬) বিকালে  গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তের নেতৃত্বে টাকদিয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে জানা যায়, রিয়া সুলতানা (১৫ বছর ৫ মাস), দাড়িরপাড় ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রী, যার পিতা মো. বাবলু শেখ, তার বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় নাবালিকার চাচা কবির শেখকে আটক করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে কামালদিয়া এতিমখানা ও মাকড়াইল এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION