রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল

ফরিদপুর পৌরসভার মোল্লাবাড়ি সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২.৫৪ এএম
  • ১৮৪ Time View

ফরিদপুর পৌরসভার মোল্লাবাড়ি সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভাঙাচোরা অংশের সৃষ্টি হয়েছে। এরএর পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে পথচারী, রিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে সড়কের বেহাল অবস্থার কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জমে থাকা পানির কারণে নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর দাবি, শুধু সড়ক সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং দ্রুত একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে সড়কের স্থায়িত্ব যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষের দুর্ভোগও কমবে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে মোল্লাবাড়ি সড়ক সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে দ্রুত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION