সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীর বাথরুমে বস্তা বন্দি নারীর কঙ্কাল উ”দ্ধা”র, পরিচয় শনাক্তে পুলিশের ত”দ”ন্ত জোরদার ফরিদপুরে হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন‌ বি”ক্ষো”ভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত. মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান মধুখালীতে উপজেলার নয়াবাড়ি-ঘোষকান্দী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর পৌরসভার মোল্লাবাড়ি সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মধুখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন ভর্তি ৪১, মোট রোগী ৩ হাজার ৯১৭ ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন,ও ‌‌ স্মারকলিপি প্রদান

মধুখালীর বাথরুমে বস্তা বন্দি নারীর কঙ্কাল উ”দ্ধা”র, পরিচয় শনাক্তে পুলিশের ত”দ”ন্ত জোরদার

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬.৩৯ পিএম
  • ৬০১ Time View

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালীর বাথরুমে বস্তা বন্দি নারীর ক-ঙ্কা-ল উ”দ্ধা”র, পরিচয় শ”না”ক্তে পুলিশের ত”দ”ন্ত জোরদার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়ায় একটি বাড়ির কাঁচা বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ জুলাই) ভোরে ঘটনাটি ধরা পড়ে। বাড়ির মালিক মৃত মধু মণ্ডলের ছেলে মো. আলী আকবর মণ্ডল (৮০)-এর স্ত্রী মোছা. রওশনা বেগম (৫৫) জানান, ভোর প্রায় ৫টার দিকে তিনি বাথরুম ব্যবহারের জন্য গেলে স্ল্যাবের ওপর দাঁড়িয়ে অন্য দিনের তুলনায় অস্বাভাবিক অনুভব করেন। বিষয়টি তিনি স্বামীকে জানালেও প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি।

পরে আলী আকবর মণ্ডল নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি অবস্থায় কিছু রয়েছে বলে সন্দেহ করেন। এরপর তিনি বিষয়টি পরিবারের সদস্য ও স্বজনদের জানান। দুপুর প্রায় ১টার দিকে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মধুখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করেন। বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে এক নারীর কঙ্কাল রয়েছে। কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের, দীর্ঘ কালো চুলের অংশ পাওয়া গেছে এবং হাড়গুলোর বিভিন্ন জোড়া বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান জানান, পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বর্তমানে মধুখালী উপজেলায় কোনো নারী নিখোঁজ থাকার তথ্য থানায় নথিভুক্ত নেই। ফলে উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় শনাক্তে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION